Aquatic Planet Bd (aquaticplanet.com.bd)
Aquatic Planet Bd–এর প্ল্যাটফর্মে পণ্য বিক্রয়ের জন্য সকল বিক্রেতাকে নিচের নীতিমালা মেনে চলতে হবে। এই নীতিমালা বিক্রেতা ও Aquatic Planet Bd–এর মধ্যে একটি চুক্তি হিসেবে গণ্য হবে।
১. বিক্রেতাকে অবশ্যই সঠিক ও সত্য তথ্য প্রদান করতে হবে।
২. Aquatic Planet Bd যেকোনো সময় বিক্রেতার তথ্য যাচাই করার অধিকার সংরক্ষণ করে।
৩. অবৈধ, নিষিদ্ধ বা আইনবিরোধী পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ।
১. পণ্যের নাম, ছবি, বিবরণ ও মূল্য সঠিকভাবে প্রদান করতে হবে।
২. ভুয়া, বিভ্রান্তিকর বা অতিরঞ্জিত তথ্য দেওয়া যাবে না।
৩. স্টক না থাকা পণ্য তালিকাভুক্ত করা যাবে না।
৪. লাইভ ফিশ বা লাইভ পণ্যের ক্ষেত্রে সঠিক প্রজাতি ও সাইজ উল্লেখ করা বাধ্যতামূলক।
১. মাছ, শ্রিম্প ও লাইভ প্ল্যান্ট অবশ্যই স্বাস্থ্যবান ও রোগমুক্ত হতে হবে।
২. আইন অনুযায়ী নিষিদ্ধ বা সুরক্ষিত প্রজাতি বিক্রি করা যাবে না।
৩. প্যাকেজিং ও হ্যান্ডলিং–এর সম্পূর্ণ দায় বিক্রেতার।
৪. লাইভ পণ্যের ক্ষেত্রে DOA ব্যতীত অন্য কোনো ক্লেইম গ্রহণযোগ্য নয়।
১. বিক্রেতাকে নির্ধারিত সময়ের মধ্যে পণ্য প্রস্তুত রাখতে হবে।
২. ডেলিভারি সার্ভিসে হস্তান্তরের পর তৃতীয় পক্ষজনিত দেরি বা ক্ষতির দায় বিক্রেতা ও গ্রাহকের মধ্যে সীমাবদ্ধ থাকবে।
৩. Aquatic Planet Bd প্রয়োজনে ডেলিভারি প্রক্রিয়া নিয়ন্ত্রণ বা বাতিল করতে পারে।
১. Aquatic Planet Bd নির্ধারিত কমিশন কেটে নেওয়ার অধিকার রাখে।
২. পেমেন্ট সেটেলমেন্ট সময়সূচি Aquatic Planet Bd নির্ধারণ করবে।
৩. রিফান্ড বা ক্যানসেল হলে প্রযোজ্য অর্থ বিক্রেতার অ্যাকাউন্ট থেকে সমন্বয় করা হবে।
১. রিটার্ন ও রিফান্ড Aquatic Planet Bd–এর Return Policy অনুযায়ী নিষ্পত্তি হবে।
২. বিক্রেতাকে ক্লেইম যাচাইয়ে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে।
৩. ভুল বা ত্রুটিপূর্ণ পণ্যের দায় বিক্রেতাকেই বহন করতে হবে।
নিম্নোক্ত ক্ষেত্রে Aquatic Planet Bd ব্যবস্থা নিতে পারে:
ভুয়া তথ্য প্রদান
গ্রাহক অভিযোগের পুনরাবৃত্তি
নিষিদ্ধ পণ্য বিক্রি
নীতিমালা অমান্য
ব্যবস্থা হিসেবে বিক্রেতা অ্যাকাউন্ট সাসপেন্ড বা স্থায়ীভাবে বন্ধ করা হতে পারে।
Aquatic Planet Bd একটি মধ্যস্থতাকারী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। বিক্রেতা ও গ্রাহকের মধ্যকার বিরোধে Aquatic Planet Bd–এর দায় সীমিত থাকবে।
Aquatic Planet Bd যেকোনো সময় পূর্ব নোটিশ ছাড়াই এই বিক্রেতা নীতিমালা পরিবর্তন বা হালনাগাদ করার অধিকার সংরক্ষণ করে।
**About Us**
Aquatic Planet BD (AquaticPlanet.com.bd) is a premium aquarium and eco-lifestyle shop in Bangladesh. We operate from Mirpur 6, Block A, Lane 1, House 37/3, Dhaka, and also provide services online.
Our goal is to offer every fish enthusiast and hobbyist the right products, reliable service, and an excellent customer experience.